শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২০
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারী সাংবাদিককে ধর্ষণচেষ্টা, জরুরি সেবা ৯৯৯- এ কল ভুক্তভোগীকে উদ্ধার দুই সহকর্মী গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২১, ৬:৫০ অপরাহ্ণ
  • ৩০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারী সাংবাদিককে ধর্ষণচেষ্টা, জরুরি সেবা ৯৯৯- এ কল ভুক্তভোগীকে উদ্ধার দুই সহকর্মী গ্রেফতার। গাজীপুরে রেস্তোরাঁয় নিয়ে এক নারী সাংবাদিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার দুই সহকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় শাকিল (২৬) ও মো. আব্বাস উদ্দিন (৪০) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ২৪ মিনিটের দিকে গাজীপুর জয়দেবপুরের শিরিরচালা এলাকা থেকে এক তরুণী ৯৯৯ নম্বরে কল করে জানান, তিনি একজন সাংবাদিক। তার দুই সহকর্মী নিউজের কথা বলে তাকে পুষ্পদাম থাই চায়নিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে নিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়ার পর দুই সহকর্মী তাকে জোর করে একটি রুমে আটকে রেখে মারধর করেন এবং ধর্ষণচেষ্টা করেন। জোরাজুরির এক পর্যায়ে রুম থেকে দৌড়ে বাইরে এসে রিসোর্টের গাছের আড়ালে লুকিয়ে ৯৯৯-এ কল করে তাকে উদ্ধারের অনুরোধ জানান ওই তরুণী।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ভুক্তভোগীকে উদ্ধারে দ্রুত জয়দেবপুর থানাকে ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।

অবশ্য দুই অভিযুক্ত কোন সংবাদ প্রতিষ্ঠানে কাজ করতেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

৯৯৯-এর এই কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি মামলা (নম্বর-১০) হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell