বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় রেডিও মির্চির আরজে-আত্মহত্যার পরে মরদেহ উদ্ধার করে পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৪, ৭:২৮ পূর্বাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় রেডিও মির্চির আরজে-আত্মহত্যার পরে মরদেহ উদ্ধার করে পুলিশ

 

বিনোদন প্রতিবেদক।।  মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।  জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।  এ ঘটনায় পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই মনমরা ছিলেন সিমরান। সে কারণেই এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।  পরিবার আরও জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য সিমরান কাউকে দায়ী করে যাননি। ২৫ বছর বয়সী সিমরানের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। এই রেডিও জকিকে তার ভক্তরা ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি। সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও এই আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell