সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নিখোঁজের ১৩ ঘণ্টার পর নদীর পাড় থেকে মাদরাসাছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১১, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিখোঁজের ১৩ ঘণ্টার পর নদীর পাড় থেকে মাদরাসাছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

মানিকগঞ্জের শিবালয়ে নিখোঁজের ১৩ ঘণ্টার পর নদীর পাড় থেকে সিফাত (৮) নামের এক মাদরাসাছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই মাদরাসার এক ছাত্রকে (১২) হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার নিহন্দ জামিয়াতুজ সুন্নাহ আল ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এবং মাদরাসার পরিচালক জামাল উদ্দিন।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় ইউনিয়নের দুবলিয়া ডাঙ্গা গ্রামের শেখ ফুলচান মিয়ার ছেলে সিফাত ওই মাদরাসার মক্তব বিভাগের আবাসিক ছাত্র। প্রতিদিনের মতো বিকেলে সে খেলতে বের হয়। পরে সন্ধ্যা ৫টা থেকে সে নিখোঁজ থাকে। সারারাত কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকালে পাশের ইছামতি নদীর পাড়ে সিফাতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাদরাসার পরিচালক জামাল উদ্দিন জানান, মাদরাসার সামনের এক সিসি ক্যামেরায় দেখা যায়, সিফাত ও সাকিব দুজনে মাদরাসা থেকে বের হয়ে যাচ্ছে।এরপর সাকিব ফিরলেও সিফাত নিখোঁজ থাকে। মাদরাসার এক শিক্ষক সাকিবের পাঞ্জাবিতে রক্তও দেখেছেন। বিষয়টি সন্দেহজনক হলে রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সাকিবকে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, সিফাতের মাথা, কপাল ও ঠোঁটে গুরুতর জখমের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, হয়তো আঘাতের পর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। মৃত ভেবেই তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, মাদরাসাছাত্র সাকিব তাদের হেফাজতে রয়েছে। আহত সিফাতকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন

তিনি আরও বলেন, সিফাত সুস্থ হলেই পুরো বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell