বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

নিখোঁজ নবম শ্রেণির মাদরাসাছাত্র কে ফেরত পেতে সংবাদ সম্মেলন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৮, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিখোঁজ নবম শ্রেণির মাদরাসাছাত্র কে ফেরত পেতে সংবাদ সম্মেলন

মাদারীপুরে নিখোঁজ নবম শ্রেণির মাদরাসাছাত্র রফিকুল ইসলামকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মাদারীপুর নতুন শহর এলাকার সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ রফিকুল ইসলাম (২২) শরিয়তপুরের সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর বক্তারকান্দি গ্রামের মাওলানা আব্দুল জলিল বক্তারের ছেলে ও নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শনগর এলাকার জামেয়া তালিমিয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

রফিকুলের বড়ভাই মুফতি তাজুল ইসলাম ফারুকী লিখিত বক্তব্যে বলেন, গত ১ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার বোনের বাসা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদরাসিার উদ্দেশে বের হয় রফিকুল। পরে আর কোনো হদিস পাওয়া যায়নি তার। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগও করেনি রফিকুল। এরপর ১৮ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন তাজুল ইসলাম। কিন্তু রফিকুলকে উদ্ধারে কোনো সহযোগিতা করেনি পুলিশ। পরে বাধ্য হয়ে মাদরাসাছাত্রকে ফেরত পেতে সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুলের বাবা মাওলানা আব্দুল জলিল বক্তার, রফিকুলের দুলাভাই আব্দুল হাসিবসহ অনেকেই।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মাদরাসাছাত্র রফিকুলকে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যলোচনা করা হচ্ছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে দ্রুত রফিকুলকে উদ্ধারে ব্যবস্থা নেবে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell