শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা সাধারণ ডায়েরি (জিডি) করেন শহীদ হাদির ভাই ওমর বিন হাদি।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৫, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
  • ২৯ ০৯ বার দেখা হয়েছে

নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা সাধারণ ডায়েরি (জিডি) করেন শহীদ হাদির ভাই ওমর বিন হাদি।

ঢাকা প্রতিনিধি।।

নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শহীদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানায় এ জিডি করা হয়।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি ও হাদীর সন্তানকে হত্যা করা হতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন। কারণ এখনো হাদির হত্যাকারী চক্র গ্রেপ্তার হয়নি।

এ অবস্থায় খুনি চক্র যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফলে তিনি ও হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ছাড়াও জিডিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওমর বিন হাদী।

এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell