শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

নিয়মতি পান করুন দেশি টাকটা ফলের শরবত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নিয়মতি পান করুন দেশি টাকটা ফলের শরবত

আমের জুস 
যে গরম পড়েছে, অনেকেই অসুস্থ হচ্ছেন। এই মহামারি করোনার সময় গরমের কারণে অসুস্থতা এড়াতে ও সুস্থ থাকতে নিজের প্রতিই নজর দিতে হবে।চেষ্টা করতে হবে সব সময় শরীরের আর্দ্রতা ধরে রাখতে।

বোতলজাত কোমল পানীয়ের পরিবর্তে নিয়মতি পান করুন দেশি টাকটা ফলের শরবত। সুস্থ থাকবেন সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

লেবুর পানি
এ তালিকার শীর্ষ পানীয় হতে পারে লেবুর পানি। একেবারে সাদামাটা পদ্ধতিতে বানানো যায়। লেবু হরহামেশাই মেলে। ভিটামিন ‘সি’-এ পূর্ণ ফলটি দারুণ উপকারী। স্বাস্থ্যগুণে ভরপুর। পুষ্টিগুণ তো দেবেই, সেই সঙ্গে দেহের পানির চাহিদাও পূরণ হবে।

ডাবের পানি
কচি ডাব বা নারিকেলের পানির গুণের কথা সবাই জানেন। দেহের বিপাকক্রিয়া সুষ্ঠু করে ডাবের পানি। যাদের হজমে সমস্যা তারা পাবেন মুক্তি। সকালে ঘুম থেকে উঠে একটা ডাবের পানি খেলে গোটা দিন সুস্থ থাকবেন। দেহের অন্য অনেকগুলো অসুবিধা সেরে যাবে এ পানিতে।

আমের জুস 
পাকা আম ৪ টি, মধু ৩ টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, দুধ বা পানি ৬ কাপ, বরফ কুচি।
আম কুচি করে কাটুন। ব্লেন্ডারে আমের সঙ্গে মধু, দুধ অথবা পানি ও আইসক্রিম দিয়ে মিশিয়ে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। মুহূর্তেই সজীবতা ফিরে পাবেন।

তেঁতুলের শরবত
তেঁতুল, বিট-লবণ, চিনি, কাচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, মরিচের গুঁড়া, পানি।
প্রথমে তেঁতুল থেকে বিচি আলাদা করে একটি পাত্রে তেঁতুল গুলে নিন। গোলানো তেঁতুলের সঙ্গে পরিমাণমতো পানি মেশান। তেঁতুলের সঙ্গে চিনি, বিট-লবণসহ সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।

এবার তেঁতুলের মিশ্রণটি অন্য একটি পাত্রে ছাকনি দিয়ে ছেকে নিন। সুস্বাদু তেঁতুলের শরবত তৈরি।

গরমে অনেকেই রাস্তায় বিক্রি হওয়া ফলের জুস পান করে থাকেন। বিশেষজ্ঞরা বলেন, বাইরের পানীয় পান করা একেবারেই ঠিক নয়। এটি কিছু সময়ের জন্য প্রশান্তি দিলেও হতে পারে মারাত্বক পানিবাহিত রোগ বা জীবাণুর সংক্রমণ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell