রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২১
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই-তারেক রহমান।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৫, ২:১৭ পূর্বাহ্ণ
  • ৫৯ ০৯ বার দেখা হয়েছে

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই-তারেক রহমান।

সিনিয়র রিপোর্টার।।

যেকোনো উসকানির মুখে নেতা-কর্মীসহ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদের শান্ত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরেন। পরে লাখো জনতাকে অভিবাদন জানাতে জানাতে মঞ্চে এসে পৌঁছান বিকেল পৌনে ৪টার দিকে। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মঞ্চে আসন নেন।

পরবর্তীতে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমান বলেন, যেসব জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, এই মঞ্চের বাইরে যেসব জাতীয় আরও নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উসকানির মুখে আমাদের শান্ত থাকতে হবে।
আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ার দিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী; আজ আপনি যদি আমাদের রহমত দেন, আমরা এই মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহ সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের ওপরে এই দেশের ওপরে থাকে, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

তিনি বলেন, আমাদের আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, যে শ্রেণির মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই, অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, যে কোনো মূল্যে আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে।
যে কোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে, যেন মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যে নিরাপদ থাকতে পারে, এই হোক আমাদের চাওয়া। আসুন, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ- সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell