বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী দায়ী হবেন-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩১, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
  • ২৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী দায়ী হবেন-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম

নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্রীয় সংকটে প্রধানমন্ত্রী দায়ী হবেন বলে মন্তব্য করেছেন,তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলার রূপগঞ্জ মুড়াপাড়া এলাকায় গণসংযোগ করার সময় তিনি এ মন্তব্য করেন। তৈমূর আলম খন্দকার বলেন, রূপগঞ্জের মানুষ তাদের প্রার্থীকে খুঁজে পেয়েছে। চারদিক থেকে লোকজন নেমে আসছে। আগে যে ভয়ভীতি ছিল সেটি এখন নেই। মানুষ বিশ্বাস করে আমি সবার জন্য নিরাপদ। রূপগঞ্জে গত ১৫ বছরে আধিপত্য বিস্তার নিয়ে অনেক খুনাখুনি হয়েছে। রূপগঞ্জের মানুষ জানে ভূমি দস্যুদের বিরুদ্ধে আমি কি পরিমাণ আন্দোলন করেছি। প্রধানমন্ত্রীর বিশেষ টিম তদন্ত করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি।

 

 

তিনি আরও বলেন, রূপগঞ্জের কোনো অফিসিয়াল দায়িত্বে না থেকেও যেখানে মানুষের বিপদ হয়েছে সেখানেই ছুটে গিয়েছি। কোনো কারণে পিছপা হইনি। আমি যদি নির্বাচিত হই রূপগঞ্জে কোনো ভূমি দস্যুতা থাকবে না। তৈমূর বলেন, সিটি করপোরেশন নির্বাচনের পর বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি বিএনপি ছেড়ে চলে যাইনি। আমি মনে করি সরকারকে ব্ল্যাংক চেক দেয়া উচিত না। বিএনপি নির্বাচনে না গিয়ে আওয়ামী লীগের সরকার গঠন ঠেকাতে পারেনি। এ সরকারের সঙ্গেই বিদেশিরা চুক্তি করেছে। বিএনপি প্রসঙ্গে তৈমূর বলেন, যতদিন বিএনপি করেছি তার সব দায় দায়িত্ব আমার। বিএনপি থেকে বেরিয়েও আমি বলেছি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি সময়ের দাবি। এখন তৃণমূল করি বলে বলবো বিএনপির সবাই দোষী আর আমি দুধে ধোয়া তুলসী পাতা- এটা বলবো না। ঢাকায় এসি রুমে বসে নেতারা একভাবে চিন্তা করে। আর স্থানীয় নেতারা আরেকভাবে চিন্তা করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell