বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নিশ্চিন্ত থাকেন আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন- শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

নিশ্চিন্ত থাকেন আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন- শামীম ওসমান

বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকার পার্কে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। আগামী ৪ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ওদের কি দৈন্যদশা। বিএনপির যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জে আসেন, আর তার সঙ্গে থাকে ৯-১০ জন নেতাকর্মী। এরা ক্ষমতায় না থেকে এত কিছু করতে পারলে, ক্ষমতায় গেলে কি করবে একবার ভেবে দেখুন। যদিও তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

তিনি আরও বলেন, ওরা আর কিছুদিন পর হায়েনার রূপ নেবে। লাশ ফেলা শুরু করবে। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, নারায়ণগঞ্জে যা করেছেন, ব্যাস শেষ। আর কইরেন না। আপনারা পুলিশ পেটাবেন, জনগণের জানমালের ক্ষতি করবেন, নারীদের শাড়ি খুলে ফেলবেন, আপনাদের কি বাড়িঘর নেই। জনগণ ক্ষেপে গেলে আপনাদের নারায়ণগঞ্জ থেকে খালি করতে ১০ মিনিটও সময় লাগবে না।

শামীম ওসমান বলেন, ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা, একজন মৃত পুলিশকে চাপাতি দিয়ে কোপাচ্ছে। যার ভিডিও আমরা সবাই দেখেছি। আড়াইহাজারে এক পুলিশ ভাইকে কোপানো হলো। তাকে যখন ভ্যানগাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও তার ওপর হামলা করা হলো।

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করে তিনি বলেন, নিশ্চিন্ত থাকেন আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। ওরা কেউ থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেখ হাসিনা কাউকে ভয় করেন না। কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন। ওরা যদি নির্বাচনে আসতে চায়, তাহলে নাকে খত দিয়ে আসবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell