রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৮
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

নীলফামারীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ভূট্টাক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণ-গ্রেপ্তার ২

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ভূট্টাক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণ-গ্রেপ্তার ২

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই গ্রামের লতিফুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৮) ও নেসার উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৫)। তারা একই গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী উপজেলার ডাঙ্গার হাট নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষাথর্ী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি নলকূপে পানি তুলতে যায়।

 

একপর্যায়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুস ও ছামিনুর রহমান তার মুখ চেপে ধরে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এদিকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে ভুট্টাখেতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মা-বাবার কাছে ঘটনাটি খুলে বলে। কিশোরীকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিক্ষার্থীর পরিবার স্থানীয় লোকজনকে বিষয়টি জানান, পুলিশকে খবর দিয়ে আব্দুল কুদ্দুস ও ছামিনুর রহমানকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে শুক্রবার রাতে ডিমলা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শনিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নীলফামারী সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষণকারী দ্বয়কে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell