মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারীতে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে সমলয়ের ধান কর্তন শুরু

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নীলফামারীতে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে সমলয়ের ধান কর্তন শুরু

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীতে ১৫০বিঘার সমলয়ে রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে। বুধবার দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারপাড়া এলাকায় কর্তন কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ উপস্থিত ছিলেন এতে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান ও কৃষক মতিউর রহমান বক্তব্য দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজা আলোচনা সভা সঞ্চালনা করেন।

 

এতে জানানো হয় ৫৫জন কৃষক ১৫০বিঘার লমলয়ে রোপা আমন আবাদ করেছেন সরকারের কৃষি প্রনোদনা কর্মসুচির অংশ হিসেবে। বলা হয়, একই সময়ে একযোগে বীজতলা তৈরি, যন্ত্রের সাহায্যে একযোগে চারা রোপন ও একই সময়ে ফসল কাটা ও মাড়াই করা হচ্ছে রোপা আমনের আবাদে। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এখানে চাষাবাদ করা হয়েছে। রাইস সিডিং মেশিনের সাহায্যে ট্রেতে ম্যাট টাইপ সুস্থ্য ও রোগমুক্ত চারা উৎপাদন এবং রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপন করা হয় কৃষি প্রযুক্তির অংশ হিসেবে। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, সমলয়ে আবাদে হেক্টর প্রতি ২০জন শ্রমিক সাশ্রয় হওয়ার পাশাপাশি চারা রোপনে অর্ধেক খরচ কমে আসে কৃষকের। কৃষি প্রযুক্তির ফলে অন্তত ৩০ভাগ সেচ কম লাগছে এবং জ্বালানি খরচ ও শ্রমিক প্রয়োজনীয় কমে আসছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার দেশকে খাদ্যে সমৃদ্ধ করছে। ফসল আবাদে যান্ত্রিকতা তথা প্রযুক্তির ব্যবহারের যে ধারা শুরু হয়েছে এরফলে কৃষি আধুনিক কৃষিতে রুপান্তরিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell