শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

নীলফামারীতে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৬, ২০২৩, ২:০২ পূর্বাহ্ণ
  • ১৮৮ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীতে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর ডোমারে তরিকুল ইসলাম (৪০) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য তিনি। সে ওই এলাকার আজগার আলীর ছেলে। ধর্ষিতা গৃহবধূ ৫নং ওয়ার্ডের পশ্চিম আঠিয়াবাড়ী এলাকার এক রিক্সা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষিতা গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে গৃহবধূ নিজ বাড়ীর টিউবঅয়েলে পানি আনতে গেলে ওঁৎ পেতে বসে ছিল মেম্বার। গৃহবধু কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে।এতে প্রতিবেশী টের পেয়ে তাকে আটক করে। টানা হেঁচরা করতে গিয়ে কৌশলে সে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী প্রথমে বিচারের জন্য হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে বিচার না পেয়ে থানায় মামলা করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মামলা হওয়ার পর পরেই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell