সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নীলফামারীর ডিমলায় গৃহবধূর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

নীলফামারীর ডিমলায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই গৃহবধূর স্বামী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

মরিয়ম বেগম ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামের নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে মরিয়ম ও নুর ইসলামের বিয়ে হয়। তারা একই গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাদের ঘরে তালা দেওয়া দেখে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। এসময় ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের মরদেহ দেখতে পান।

অন্যদিকে স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে অন্যত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, গৃহবধূর ছোট ভাই থানায় অভিযোগ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell