মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নীলফামারীর সৈয়দপুরে পাইপলাইনে পৌঁছাল গ্যাস ।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২৩, ২:১৩ পূর্বাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে পাইপলাইনে পৌঁছাল গ্যাস ।

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীর সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। অবশেষে তাদের সেই দাবি পূরণে বগুড়া থেকে পাইপলাইনে গ্যাস পৌঁছাল সৈয়দপুরে। শনিবার (৯ সেপ্টেম্বর) বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়। এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্যান্স ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক।এ সময় গ্যান্স ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, প্রকৌশলী জহির উদ্দিন, প্রকৌশলী মো.আইনুল কবির ও প্রকল্প পরিচালক প্রকৌশলী খোন্দকার আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক বলেন, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস দ্বারা টেস্টিং অ্যান্ড প্রি-কমিশনিং পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের সার্বিক কার্যক্রম শেষে এ অঞ্চলের শিল্প-কলকারাখানাগুলোতে চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১১ সালে রংপুর সফরে এসে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে একনেক সভায় বগুড়া-রংপুর-সৈয়দপুর পর্যন্ত পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন জিটিসিএল এই প্রকল্প বাস্তবায়ন করে। বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন কাজ সম্পন্ন করা হয়। এছাড়াও গ্যাস সরবারহের জন্য রংপুর, পীরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে তিনটি স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে ১০০ মিলিয়ন, রংপুরে ৫০ মিলিয়ন এবং পীরগঞ্জে ২০ মিলিয়ন ক্ষমতাসম্পন্ন স্টেশন রয়েছে।এদিকে সৈয়দপুরে গ্যাস আসার খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। তারা বলছেন, এ অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে করে এ অঞ্চলের মানুষের জীবনমান অনেকটাই পাল্টে যাবে। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বলেন, উত্তরাঞ্চলের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। এ অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। এতে করে বছরের বেশির ভাগ সময় বিপুল সংখ্যক মানুষ বেকার থাকেন। তবে এবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। গ্যাস আসায় এখন এ অঞ্চলে গড়ে উঠবে নতুন নতুন শিল্প-কলকারখানা। তৈরি হবে এ জনপদের মানুষের কাজের সুযোগ। দেশি-বিদেশি বিনিয়োগও বাড়বে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell