সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নীলফামারী ডোমার বিএডিসি খামারে আউশ ধানের বাম্পার ফলন

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

নীলফামারী ডোমার বিএডিসি খামারে আউশ ধানের বাম্পার ফলন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার নীলফামারীর ডোমারে বিএডিসি খামারে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। হাসি লেগে আছে কৃষকের চোখেমুখে। ব্যস্ত সময় পারছেন তারা। আউশ ধান থেকে উন্নত বীজ তৃণমূল কৃষকদের দেয়ার কথা জানিয়েছেন খামার কর্তৃপক্ষ। নীলফামারীর ডোমার বিএডিসি খামারের বিস্তীর্ণ মাঠজুড়ে আউশের ক্ষেত। যে দিকে চোখ যায় শুধু সোনালী ধানের দোল খাওয়ার দৃশ্য। প্রকৃতি যেন সেজেছে হলুদ রঙে। আউশ ধানের মাঠ দেখে খুশি কৃষকরা। ইতোমধ্যে কিছু জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। ২৫৫ একর জমির খামারটিতে আগে শুধু আলু চাষাবাদ করা হতো। আলু উঠানোর পর কয়েক মাস জমিগুলো পতিত থাকতো। এখন উন্নত প্রযুক্তি ও ভাল মানের বীজ ব্যবহার করে আউশ ধান আবাদ করা হচ্ছে। ভালো ফলনে আউশ আবাদে ঝুঁকে পড়েছে এলাকার কৃষকরা। বাংলাদেশের জমিতে জৈব পদার্থের পরিমাণ খুবই কমে যাচ্ছে। যা হতাশাজনক। তাই মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির লক্ষে কাজ করা হচ্ছে বলে জানান কৃষিবিদ সুব্রত মজুমদার। আবাদি জমির সদ্ব্যবহার এবং এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের লক্ষে কাজ করা হচ্ছে বলে জানান কৃষিবিদ আবু তালেব মিয়া। চলতি মৌসুমে ২৫৫ একর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩২ মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন বেশি হবে বলে আশা করছেন খামার কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell