শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস পালিত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
  • ৮৭ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালি প্রতিনিধি:

নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস (World Smile Day) পালিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন এর আর্থিক সহযোগিতায় এবং শিশুর হাসি সামাজিক সংস্থা ও গুড হিল হাসপাতাল এর সার্বিক আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন গুড হিল হাসপাতালের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন  । পরে র‌্যালিটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল রোডের মাথায় গিয়ে শেষ হয়।

পরবর্তীতে হাসপাতালের ৫ম তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ কামরুল হাসান ও ডাঃ কর্নজিৎ মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার কর্মকর্তারা, গুড হিল হাসপাতালের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজারসহ জেলার অন্যান্য চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচকরা বলেন, “হাসি হলো সুস্থ জীবনের শক্তি। মানসিক চাপ কমাতে ও শরীর সুস্থ রাখতে হাসির বিকল্প নেই। কিন্তু জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা সুন্দরভাবে হাসতে পারে না। বিনামূল্যে অপারেশনের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে।”

শিশুর হাসি সামাজিক সংস্থার নোয়াখালী জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ ওসমান গণি অন্তর জানান, ২০১৭ সাল থেকে তারা জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে আসছে। এ পর্যন্ত প্রায় ১,০০০-এর অধিক রোগীকে অপারেশন করা হয়েছে। পাশাপাশি কুসংস্কার দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell