শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৬
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নোয়াখালীর সুবর্ণচরে অফিসে যাওয়ার সময় ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিও কর্মী

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে অফিসে যাওয়ার সময় ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন এনজিও কর্মী

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে অফিসের যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকসার মধ্যে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন/খুইয়েছেন অর্পিতা রানী পাল নামের এক নারী এনজিও কর্মী।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চরজব্বার থানার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অর্পিতা রানী পাল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বেসরকারী উন্নয়ন সংস্থার ভূঞাঁর হাট শাখা ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত। তিনি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।
অর্পিতা রানী পাল বলেন,“ প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য উপজেলার চরজব্বার থানার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সিএনজি চালিত অটো রিকসা আসলে তিনি সেটাতে উঠে বসে ছিলেন, কিছু দূর যাওয়ার পর আরো দুই ছিনতাইকারী উঠেন । আধা কিলোমিটার যাওয়ার পর একজন ছিনতাকারী নেমে যাওয়ার কথা বলে উল্টোপাশে এসে তাঁর(অর্পিতার) কোলে এসে বসে গলা ও মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৭ হাজার টাকা গলায় থাকা গয়না ও আসবাব নিয়ে যায়। তবে মুঠোফোন নেয়নি। মুঠোফোনে বিকাশ একাউন্ট করা কি না তা জানতে চেয়ে অ্যাপস গিয়ে টাকার পরিমান দেখে শূন্য ব্যালেন্স দেখে সেটি আর নেয়নি। এরপর বিপরীত দিকে চরজব্বার থানার সামনে দিয়ে চরজব্বার-সোনাপুর সড়কের ডাক্তার মসজিদ সংলগ্ন রাস্তায় নামিয়ে দিয়ে দ্রুত গতিতে চলে যায়। পেছনে গাড়ির নাম্বার প্লেট না থাকায় গাড়িটি সনাক্ত করতে পারেনি। পরে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অর্পিতা রানী পাল আরো বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।  প্রতিদিন সকালে অফিসে যেতে হয় আর ফিরতে হয় রাতে যদি এমন হয় তাহলে তিনি অফিস করবেন কি করে ।
সুবর্ণচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবদুল বারী বাবলু বলেন, সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়েছে। গত দুই মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে অভিযোগ ও করেছে অনেকে কিন্তু প্রতিকার পায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বলেন, অর্পিতা রানী পাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন জায়গা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell