সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৬
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নোয়াখালীর সুবর্ণচরে গরুসহ চোর চক্রের তিনসদস্য আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৩৩৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে গরুসহ চোর চক্রের তিনসদস্য আটক

মুজাহিদুল ইসলাম সোহেল

 নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে গ্রামবাসীর সহযোগিতায় তিনটি চোরাই গরু ও চোর চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতের কোন এক সময় চরজব্বার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড এলাকা থেকে চুরির ঘটনা ঘটে এবং শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন উপজেলা এলাকার বাসিন্দা। তাঁরা হলেন, চরজব্বার ইউনিয়ন পরিষদের চরপানা উল্যাহ গ্রামের নুরুদ্দীনের ছেলে শরীফ হোসেন ওরফে কসাই শরীফ(৩৫), একই এলাকার ৬ নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো আলা উদ্দিন (২৫),ও চররশিদ গ্রামের তাজল হকের ছেলে মো শাহ আলম(৩০)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে  উপজেলার চরজব্বার  ইউনিয়নের চররশিদ গ্রামের কৃষক আম্বিয়া খাতুনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। আশপাশের সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।পরে জানতে পারে আশের কসাই শরীফ হোসেনের বাড়িতে তিনটি গরু আছে। তিনি সেখানে গিয়ে নিজের গরুটি সনাক্ত করে এলাকার ইউপি সদস্য  ও চেয়ারম্যানকে জানান। পরে ইউপি সদস্য ও চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে কসাই শরীফ কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায়  গরুগুলিসহ চোরদের থানা পুলিশে সোপর্দ করেন।
পরে থানা পুলিশের কাছে গ্রামের আরও অনেক  বাড়ির গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করে ।
পুলিশ চোরদের শনিবার দুপুরে  আদালতে ফেরত করেন।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, আটক সবাই পেশাদার গরু চোর। গরু চুরির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত।পরে গরু গুলো ভোররাতে জবাই করে বাজারে মাংস বিক্রি করতে।  এই ঘটনায় গরুর মালিক আম্বিয়া খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।  সে মামলার প্রেক্ষিতে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell