সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর ট্রলিচাপায়   ভূমিহীন নেতা নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৪, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
  • ২০১ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টর ট্রলিচাপায়   ভূমিহীন নেতা নিহত

 মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দ্রুতগতির ট্রাক্টর ট্রলি চাপায় মোটর সাইকেল চালক ভূমিহীন নেতা মো ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার  (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আটকপালিয়া- একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ছেরাজুল হক ওরফে খোকন মেম্বার  উপজেলার ৫নম্বর চরজুবিলী ইউনিয়নের ১নম্বর চরজুবিলী গ্রামের  বাড়ির মৃত ছায়দল হকের ছেলে। তিনি ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন ও পরিবার নিয়ে ৫ নম্বর মধ্য ব্যাগ্গা গ্রামে থাকেন।
নিহতের ছেলে সোহাগ বলেন, সন্ধ্যার সময় মোটরসাইকেল নিয়ে স্থানীয় হারিছ চৌধুরীর বাজারে যাচ্ছিলেন । পথে আটকপালিয়া- একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে আসলে দ্রুতগতিতে একটি ট্রাক্টর ট্রলি চাপায় মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের পাশের গাছের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। ঘটনার পর  দ্রুতগতির ট্রাক্টর ট্রলি পালিয়ে যায়।  স্থানীয় লোকজন তাঁর রক্তাক্ত অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে । সেখান থেকে রাতে ঢাকায় প্রেরণ করা হলে রাত আড়াইটার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কেউ আমাদেরকে অবহিত করেনি।লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell