মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল,
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে পড়ে রাহিমা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরক্লার্র্ক ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহত শিশু রহিমা চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পশ্চিম পাশের ভুঁইয়া বাড়ির নুর উদ্দিনের মেয়ে। তাঁর বাবা একজন ব্যাটারী চালিত অটো রিকশা চালক।
নিহতের বাবা নুর উদ্দিন বলেন, সকালে অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ে তাঁর দিকে অপলক চেয়ে থাকে। প্রতিদিন দুপুরে বাড়ি ফিরে যান। আজকে যাত্রী কম হওয়ায় আয় রোজগারও কম হয়েছে। সেজন্য বাড়িতে যাননি। বাড়ি থেকে ফোন পেয়ে ফিরে গিয়ে মেয়েকে নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ছুটে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, বাড়ির উঠনে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি বলেন, গত দুই দিনে এই এলাকায় দুটো শিশু পানিতে ডুবে মারা যায়।ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এলাকায় সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা হবে।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-স্বাস্থ্য সহকারী মো শহিদ উল্যাহ জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell