শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নোয়াখালীর সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫২ বছর পর হলো প্রথম সিজার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ
  • ৪৪৪ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫২ বছর পর হলো প্রথম সিজার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর অত্যন্ত উপজেলা সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে । সুবর্ণচর ও হাতিয়া,সদরের দক্ষিণাঞ্চল ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৭ লাখ মানুুষ নিয়মিত সেবা নেন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৫২ বছর পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে।
 মঙ্গলবার দুপুর ১২ টার দিকে প্রথমবারের মতো এই হাসপাতালে সিজার অপারেশন করা হয়।
 জানা যায়, ১৯৭২ সালে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা হয়। পরবর্তীতে ২০১০ সালে ৩২ থেকে ৫০ শয্যায় উন্নীত হয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয় । এর চার মাস পর একজন গাইনি কনসালটেন্ট হাসপাতালে নিয়োগ পাওয়ার পরেও নানা জটিলতার কারণে সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। আজ মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের মো সুমনের স্ত্রী রুনা বেগমের (২২) সিজারের মাধ্যমে দীর্ঘ ৫২ বছরের জটিলতা নিরসন করতে সক্ষম হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র গাইনি কনসালটেন্ট ও সার্জন ডা. বাসবী রায় ।
 সিনিয়র গাইনি কনসালটেন্ট ও সার্জন ডা. বাসবী রায় বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের কাজে সহযোগিতা করেন এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ, আব্দুল কাদের সজিব শিশু কনসালটেন্ট ডাঃ সোহেল সারওয়ার সিনিয়র স্টাফ নার্স শুভ্রা রায়,ওয়ার্ড ইনচার্জ রুমানা আক্তার,সিনিয়র স্টাফ নার্স ওটি ইনচার্জ। দক্ষ মেডিকেল টীম অপারেশন সফল ভাবে সম্পন্ন করার মাধ্যমে সুমন-রুনা দম্পতির প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন। তিনি বলেন, অত্যন্ত অঞ্চলে সিজারিয়ান পদ্ধতি চালু করা ছিল বড় চ্যালেঞ্জ। সিজারিয়ান পদ্ধতি চালু করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি যোগান দেওয়া অনেক কষ্টকর তারপরেও আমরা সফল হয়েছি।এখন থেকে নিয়মিত এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে প্রথমবারের মতো হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি চালু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ, নবজাতক সন্তান ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন সরকার ও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell