শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

নোয়াখালী রোদের মধ্যে ধান কাটতে গিয়ে অচেতন হয়ে কৃষকের মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৯, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে রোদের মধ্যে ধান কাটতে গিয়ে অচেতন হয়ে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
সুবর্ণচরে নিজের জমিতে ধান কাটতে গিয়ে রোদের মধ্যে  মাথা ঘুরে পড়ে গিয়ে (হিটস্ট্রোকে) মহিব উল্যাহ(৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত মহিব উল্যাহ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের বাসিন্দা।
সোমবার (২৯ এপ্রিল) সকালে তার নিজের জমিতে ধান কাটতে গেলে দুপুর  ১টার দিকে এ ঘটনা ঘটে।
 নিহতের ভাই হেদায়েত উল্যাহ বলেন, প্রতিদিনের ন্যায় সকাল আটটার দিকে কাজের লোকের সাথে জমিতে বোরো ধান কাটতে যায়। এর মধ্যে সাড়ে দশটার দিকে স্থানীয় হাবিবীয়া বাজারে এসে নাস্তা করে আবার জমিতে যায়। জমিতে ধান কাটা অবস্থায় প্রচন্ড তাপদাহের কারণে শরীর খারাপ লাগের ও চোখে ঝাপসা দেখছে বলে মাথা ঘুরে জমিতে পড়ে যায় সে।  পরে জমিতে থাকা অন্যদের সহায়তায় তাকে বাড়িতে এনে সেখান থেকে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
 তার শ্যালক মোহাম্মদ ইউছুফ আমজাদ বলেন, আমার বোনের জামাই সকালে তার নিজের জমিতে রোপন করা পাকা ধান কাটতে গেলে সাড়ে ১২টার সময় প্রচন্ড রোধে সে অসুস্থতা বোধ করে। পরে অন্য লোকের সহায়তায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর হসপিটালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমাদের হাসপাতালে নিহত মহিব উল্যাহ কে আনেন নি। আনলে হয়তো আমরা কারণ জানতে পারতাম। তার পরেও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পারবো।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মিজানুর রহমান বলেন, আমাদের হাসপাতালে নিহত মহিব উল্যাহ কে আনেন নি। আনলে হয়তো হার্ট অ্যাটাক বা হিট স্ট্রোক করেছে কিনা সে সম্পর্কে আমরা কারণ জানতে পারতাম। তার পরেও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পারবো।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell