রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২১
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

নোয়াখালী সুবর্ণচরে কয়েকশ কবর খোঁড়ার কারিগর শেখ আহমদ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে

 নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেরামত আলী দফাদারবাড়ি সমাজের বাসিন্দা রাজা মিয়ার ছেলে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় কবর খোঁড়ার কারণে সবার কাছে পরিচিত মুখ শেখ আহমদ মিয়া। নিজ ও আশপাশের গ্রামের কেউ মারা গেছেন শুনলেই কবর খুঁড়তে ছুটে যেতেন তিনি। এর বিনিময়ে তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তিন-চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন,  শেখ আহমদ নিজ বাড়িতে একটি টিউবওয়েল বসিয়েছেন। সন্ধ্যায় ঘর থেকে টিউবওয়েল পর্যন্ত বিদ্যুতের বাতি লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে খুঁটি সাথে লেগে মাথায় আঘাত লাগে। তাঁকে বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চর জুবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, কবর খোঁড়া অনেকটা নেশা ছিল শেখ আহমদের কাছে। নিখুঁতভাবে তিনি কবর খুঁড়তেন।

 নিহতের বড় ছেলে কেফায়েত বলেন, “জীবদ্দশায় তার বাবা তিন-চার শতাধিক মানুষের কবর খুঁড়েছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিন মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থানায় কেউ অবহিত করেনি। তবে পরে তিনি খোঁজ নিয়ে বিষয়টি জেনেছেন। দুর্ঘটনার বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে। 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell