বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

পটিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

পটিয়ায় অভিনব কায়দায় স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাই

পটিয়ায় অভিনব কায়দায় এক স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশ বাদী হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) এ মামলা করেন।

আসামিরা হলেন- মোহাম্মদ মামুন, মো. মনির ও অজ্ঞাতপরিচয়ের দুইজন।

 

গত ২৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের কচুয়াই ফারুকীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

বাদী রুবেল দাশ ঈদগাঁও বাজারে একটি স্বর্ণের দোকানের মালিক। তিনি পুরোনো স্বর্ণের অলংকার গলিয়ে নতুন অলংকার তৈরি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ আগস্ট সকালে দোকানের কারিগর রূপন দাশ ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে নতুন ডাইস তৈরির জন্য পূরবী পরিবহনের বাসে চট্টগ্রাম শহরে আসছিলেন। দুপুর দেড়টার দিকে পটিয়া বাইপাস ফারুকীপাড়া এলাকায় বাসের সামনে একটি মোটরসাইকেলে দুইজন এবং একটি নোহা গাড়িতে করে দুইজন লোক এসে বাস থামায়। তারা বাসে উঠে রূপন দাশকে কিল-ঘুষি মেরে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে এনে নোহা গাড়িতে তুলে ফেলে। এরপর গামছা দিয়ে চোখ বেঁধে চলন্ত নোহাতে তার গলায় ছুরি ধরে রাখে। রূপন দাশের সঙ্গে থাকা ব্যাগে ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ (৬৭ লাখ ৬০ হাজার টাকা), একটি মোবাইল, দুই ভরি ওজনের রুপার ব্রেসলেট ও নগদ ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে চোখ বাঁধা অবস্থায় নোহা থেকে নামিয়ে দেওয়া হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell