বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলছেন অনেকে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল থেকেই শুরু হয়েছে সব ধরনের যান চলাচল।

তবে প্রথম দিন অনেকেই পদ্মা সেতুতে যাচ্ছেন শুধুই দেখার জন্য।

 

রোববার (২৬ জুন) পদ্মা সেতুতে গিয়ে দেখা যায় ছবি তোলার হিড়িক পড়েছে। অনেকে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলছেন। অনেককে সেতুর ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করতেও দেখা যায়। অনেকেই পদ্মা সেতুতে গিয়ে ফেসবুক লাইভ করেছেন। এমনকি হেঁটে পার হতে দেখা গেছে অনেককে।

চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। তাদের যুক্তি, প্রথম দিন হিসেবে নিজের স্বপ্নপূরণে একটু অনিয়ম করা দোষের কিছু না। এই সুযোগ হয়তো আর নাও পেতে পারি!

এদিকে বিকেলের পর থেকে সেতুতে টহল দিতে গেছে সেনাবাহিনীর সদস্যদের। তারা নিয়ম ভঙ্গকারীদের সরে যেতে অনুরোধ করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করেছেন।

এ বিষয়ে শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, পদ্মা সেতুর উপরে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৬০ কিলোমিটারের বেশি রাখা, হেলমেট ছাড়া এবং মোটরসাইকেলে তিনজন যাত্রা করাসহ সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তুললে গুনতে হবে জরিমানা। নেওয়া হবে আইনি ব্যবস্থাও। তবে আজ প্রথম দিন হওয়ায় কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। এরপর থেকে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুর জাজিরা প্রান্ত পর্যন্ত আসেন। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে রোববার থেকে পদ্মা সেতুতে যান-চলাচল শুরু হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell