শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা,থানায় আত্মসমর্পণ স্বামীর

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী জেলার বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন সরোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি। হত্যাকাণ্ডের পর নিজের চার বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) ভোরে বাউফল থানায় আত্মসমর্পণ করেন তিনি।

নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফল উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন বাউফল উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, চাকরির সুবাদে স্বামী-স্ত্রী এবং একমাত্র সন্তান বাউফলের চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে সরোয়ার হোসেন ঘরের ভেতরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমার।

হত্যাকাণ্ডের পর ঘরের দরজা-জানালা বন্ধ করে সরোয়ার শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান।  

পরে শুক্রবার ভোরে বিবেকের তাড়নায় বাউফল থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে সালমার লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, গ্রেপ্তার হওয়া সরোয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পরকীয়ায় জড়িত সন্দেহে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং শিশুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell