রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

পরকীয়ার জেরে নববধূকে হত্যা স্বামীকে যাবজ্জীবন জেল।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২১, ৮:৪৮ অপরাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

নোয়াখালীর কবিরহাটে পরকীয়ার জেরে নববধূকে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা দায়রা জজ সালেহ আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি মনির হোসেন বাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

মনির কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দয়ারামদি গ্রামের আলী আহম্মদ নতুন বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নোয়াখালী দায়রা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল।

অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দিন জুয়েল।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ মে কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের শ্বশুর বাড়ি থেকে নববধূ নাজমা আক্তার নাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩০ এপ্রিল দিবাগত রাতে মনির হোসেন বাবু নিজের স্ত্রীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।
এরপর ওই দিন রাতে তিনি স্থানীয় চেয়ারম্যানের কাছে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন। এরপর সেখান থেকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই বাদী হয়ে বাবুকে আসামি করে কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এজহারে বলা হয় তার বোনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে।

মামলাটি তদন্ত করে আসামি বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা কবিরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী। অভিযোগপত্রে বলা হয়, যৌতুকের দাবিতে নয়, এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে নিজ স্ত্রীকে হত্যা করেছে বাবু।

বিয়ের আগে থেকেই একই এলাকার মরিয়ম আক্তার পপি নামে এক নারীর সঙ্গে প্রেম ছিল বাবুর। সেই পরকীয়ার জের ধরেই নববধূকে হত্যা করে বাবু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell