বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কর্ম দেখে ফেলায় ছেলেকে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ
  • ৫২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পরকীয়া প্রেমিকের সঙ্গে মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় শ্বাস রোধ করে হত্যা করা হয় বরিশালের উজিরপুরের হারতা এলাকার তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মণ্ডলকে (৮)। হত্যার পর শিশুটিকে দুই দিন ফেলে রাখা হয় সেলুনে বসার জন্য তৈরি কাঠের সিটের ভেতর।

মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে গত শুক্রবার (২৯ মে) মৃতদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেন শিশুটির মা সীমা মণ্ডল ও তার পরকীয়া প্রেমিক নয়ন শীল এবং তাদের সহযোগী সেলুন মালিক দম্পতি রতন বিশ্বাস ও ইভা বিশ্বাস।

গত রোববার ভোরে ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা সীমা মন্ডলসহ গ্রেফতার ৪ আসামি বুধবার (০১ জুন) সন্ধ্যায় বরিশাল আদালতে হত্যার ঘটনায় স্বীকোক্তিমূলক জবানবন্দি দেন।

দীপ্ত মণ্ডল ওই উপজেলার হারতা ইউনিয়নের কাজী বাড়ির দীপক মণ্ডলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়।

উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, গত ২৭ মে রাতে ১১টার দিকে দীপ্তর মা সীমা মণ্ডল তার পরকীয়া প্রেমিক নয়ন শীলের সঙ্গে সেলুনের শার্টার আটকে অনৈতিক কাজে লিপ্ত হন। দীপ্ত তার মাকে খুঁজতে গিয়ে নয়ন শীলের সেলুনের শার্টার টেনে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায়।

এ সময় সীমা মন্ডল ও তার পরকীয়া প্রেমিক মিলে গলা টিপে দীপ্তকে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ সেলুনে বসার জন্য কাঠের তৈরি সিটের ভেতর
লুকিয়ে রাখেন। দুই দিন সিটের ভেতর থাকায় লাশটিতে পচন ধরে। এতে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ২৯ মে রাতে বস্তায় ভরে লাশটি অদূরে একটি ডোবায় ফেলে দেন তারা দুজনসহ সেলুন মালিক দম্পতি।

এর আগে গত ২৮ মে দীপ্তর বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। দীপ্ত নিখোঁজের ঘটনায় সন্দেহ হওয়ায় এলাকাবাসী নয়ন ও রতনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ দীপ্তর লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠায়।

এ ঘটনায় প্রাথমিকভাবে নয়ন ও সেলুন মালিক দম্পত্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা নয়ন ও তার পরকীয়া প্রেমিকা সীমার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশুটিকে হত্যা এবং হত্যার পর লাশ লুকাতে সহযোগিতার কথা স্বীকার করেন। পরে সীমাকেও আটক করে পুলিশ।

দীপ্তর বাবা দীপক মণ্ডল বাদী হয়ে ৩১ মে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (১ জুন) বিকেলে ৪ জনকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে ৪ জনই দীপ্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell