শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ইসিতে এইচআরপিবির আবেদন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ইসিতে এইচআরপিবির আবেদন

ঢাকা প্রতিনিধি।।

পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ মতামতের আলোকে আরপিও সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে এইচআরপিবি।

বুধবার (৫ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা দূষণ এবং দখলকারী যারা হবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য। এ বিষয়ে আমাদের দাবির সঙ্গে নির্বাচন কমিশনও একমত পোষণ করেছে।

এইচআরপিবির সভাপতি বলেন, বাংলাদেশের যত নদ-নদী রয়েছে এবং পরিবেশ রক্ষার্থে আমরা দীর্ঘদিন থেকে আইনি লড়াই করছি। এ আইনি লড়াইয়ের মাধ্যমে আপিল বিভাগ থেকে একটি নির্দেশনা দিয়েছে যে নদী দখল এবং দূষণকারী যারা তারা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে, কিন্তু সেটা আইনে নেই।

তিনি বলেন, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি যুক্ত না থাকে তাহলে ইসি কাউকে অযোগ্য করতে পারে না। আমরা বলেছি, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে দূষণ এবং দখলকারীদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক। এখানে কমিশনেও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে।

এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী স্বাক্ষরিত লিখিত বক্তব্য থেকে আরও জানা যায়, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও পরিবেশদূষণ ও নদী দখলকারীদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এমন পরিস্থিতিতে এইচআরপিবির পক্ষ থেকে ১৩৯৮৯/২০১৬ রিট পিটিশন দায়ের করার পর শুনানি শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ নিম্নোক্ত রায় দেন।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, যেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছে, সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে আমরা মনে করি পরিবেশ সংরক্ষণ সহজতর হবে। আপিল বিভাগের পরামর্শ/মতামত অনুসারে পদক্ষেপ গ্রহণ করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ/মতামতের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আইনি বিধান সংযোজন করার পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell