বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২১
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

পরীক্ষামূলক ভাবে বাতির আলোয় আলোকিত হয়ে উঠল পদ্মাসেতু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
  • ৪৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে ল্যাম্পপোস্টের বাতি। পরীক্ষামূলক ভাবে ল্যাম্পপোস্ট জ্বলে উঠায় আলোকিত হয়ে উঠে পদ্মাসেতুর ১২ নম্বর স্প্যান।

শনিবার (৪ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ল্যাম্পপোস্ট জ্বালানো হয় বলে জানা গেছে। ১৯ নম্বর স্প্যান পর্যন্ত ২৪টি বাতি জ্বালানো হবে বলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন।

এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রীরা হঠাৎ করেই সেতুতে আলো জ্বলতে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন।

শনিবার বিকেলে নৌরুটে লঞ্চে যাতায়াতকারী যাত্রীরা জানান, ‘পদ্মাসেতুতে আলো জ্বলতে দেখে খুবই ভালো লেগেছে। আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এখন শুধু দিন গুনছি। পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো স্বপ্নের এই সেতুর ল্যাম্পপোস্টের আলো দেখে ভীষণ আনন্দিত আমরা। এ যেন স্বপ্ন জয়ের আলো!

সন্ধ্যায় শিমুলিয়া থেকে লঞ্চে করে শিবচরের বাংলাবাজার ঘাটে এসে নামা ভাঙ্গা উপজেলার যাত্রী মো. পলাশ জানান, ‘পদ্মাসেতুর ল্যাম্পপোস্ট জ্বলে উঠেছে। লঞ্চে সম্ভবত এটাই শেষ পারাপার। আগামীতে আশা করছি সেতুর ওপর দিয়েই ঢাকা যেতে পারবো। পদ্মা সেতুতে জ্বালানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সবগুলো বাতি জ্বললে পদ্মার বুকে রাতে মোহনীয় সৌন্দর্য তৈরি হবে। আর পদ্মা সেতু ছড়াবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির আলো।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell