রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৪
শিরোনামঃ
“পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
  • ১১৭ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালী হাতিয়ার

পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যুবকের নাম ঠিকানা জানা যায়নি।  

বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ।  

স্থানীয় বাসিন্দা আক্তার মেম্বার জানান, সকালে জোয়ারের পানিতে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকায় জোয়ারের পানির সাথে মরদেহটি ভেসে আসে। একপর্যায়ে মরদেহ সেখানে গোল গাছের সঙ্গে আটকা পড়ে। জোয়ারের পানি নেমে গেলে দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। অর্ধ গলিত যুবকটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে। তার গায়ে কালো টি-শার্ট রয়েছে, তবে পরনে কোন প্যান্ট ছিলনা। মরদেহটি ফুলে গেছে ও পচন ধরেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হবে।  

যোগাযোগ করা হলে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার ও যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে। পরে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell