বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৩
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের সংগঠন যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেন।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৫, ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ১১৬ ০৯ বার দেখা হয়েছে

 

পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের সংগঠন যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেন।

ভারত থেকে সিংমং সামুনি।।

পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের সংগঠন যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেছেন। এদিন একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা। যার মধ্যে অন্যতম হলো তাদের সমস্যা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া।

জানানো হয়েছে, আগামী বুধবার থেকে যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করবেন তারা। সোমবারই বাসে করে দিল্লির উদ্দেশে রওনা হবেন আন্দোলনকারীদের একাংশ। যে যে রাজ্যের ওপর দিয়ে বাস যাবে, সেখানে সেখানে লিফলেট বিলি করে তাদের সমস্যার কথা জানানো হবে।

জানা গেছে, কলকাতা থেকে দিল্লির পথে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের একাধিক শহর পড়বে।

এছাড়াও বিভিন্ন জায়গায় বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। যে সব শিক্ষকরা এখনো স্কুলে যাচ্ছেন, তারা বৃহস্পতিবার কালো ব্যাজ পরে স্কুলে যাবেন। ২২ এপ্রিল রাজভবন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

চাকরিহারারা জানিয়েছেন, মে মাসের গোড়া থেকে সাত দিন লাগাতার রিলে অনশন শুরু করা হবে। তারপরেও সরকার ব্যবস্থা না নিলে আমরণ অনশন শুরু করা হবে।

গত বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের ধর্মতলায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন চাকরিহারারা। এর আগে এই জায়গায় চাকরিপ্রার্থীরাও বিক্ষোভ দেখিয়েছেন। শনিবার ওয়াই চ্যানেল থেকে পুলিশ চাকরিহারাদের বিক্ষোভ তুলে দিলে তারা ধর্মতলায় আবার বিক্ষোভে বসেছেন।

অন্যদিকে সল্টলেকেও চাকরিহারাদের আরেকটি অংশ অনশন শুরু করেছিল। রোববার তারা সেই অনশন তুলে নিলেও আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সল্টলেকে যারা অনশন করছিলেন, তাদের একজন শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরেই আপাতত অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন, অনশনকারীদের সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ আছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী যা-ই অভিযোগ করুন, তাদের আন্দোলন আরো জোরদার হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell