বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের -বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিন দিনের সফরের প্রথম দিন শনিবার বিকেলে তিনি ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃতক বৈঠক করেন। ঢাকার একটি হোটেলে এই বৈঠকগুলো একের পর এক অনুষ্ঠিত হয়। এ বৈঠকগুলোর বিষয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ বিষয়ে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসহাক দার। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গ বিশেষভাবে আলোচনায় উঠে আসে। এতে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানানো হয়। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের অতীতের উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও নেতারা আলোচনায় উল্লেখ করেন।

এরপর জামায়াতের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এ বিষয়ে এক্স হ্যান্ডেলে দেওয়া পৃথক এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মূলত বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের উপায় এবং এ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পাক উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাকর্মীদের দুর্দশা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell