শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৫৭
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

পাগলা পশ্চিম নয়ামাটি এলাকার মাদক ব্যবসায়ী -১৪ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাট মো. হাফিজ গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২১, ১১:৪১ অপরাহ্ণ
  • ৩৩১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।পাগলা পশ্চিম নয়ামাটি এলাকার মাদক ব্যবসায়ী -১৪ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাট মো. হাফিজ গ্রেফতার।

নারায়ণগঞ্জ শহর থেকে ১৪৬ গ্রাম হেরোইন ( যাহার মূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা) সহ পাগলা পশ্চিম নয়ামাটি এলাকার মাদক ব্যবসায়ী জলিলের ছেলে মাদক সম্রাট মো. হাফিজ (২৬) ও মোছা. রিনা বেগম (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গোপন সংবাদের ভিত্তিতে ঈদের দিন বুধবার (২১ জুলাই) ডনচেম্বারস্থ এস. এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার, বীনা রাণী দাস, পিপিএম (সেবা) এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। জানাযায়, পশ্চিম নয়ামাটি এলাকার জলিল ও তার ছেলে হাফিজ এবং তাদের সিন্ডিকেটে রয়েছে অসংখ্য নারী। তারা হিরোইন বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসায়ী এই নারীদের চলাফেরা বেপরোয়া হওয়ায় মান সম্মানের কথা চিন্তা করে কেউ কিছু বলেন না। র্যাব পুলিশের মাদক অভিযানে বিভিন্ন সময় হাফিজ হেরোইনসহ গ্রেফতার হলেও তার বাবা মাদক ব্যবসায়ী জলিল রয়েছেন ধরাছোয়ার বাইরে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে ফতুল্লা মডেল থানার ওসি (অপারেশন) সঞ্জয়ের নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বারেক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিষ ও সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পশ্চিম নয়ামাটি এলাকা থেকে জুয়েলের সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী হাফিজ (২৫) কে গ্রেফতার করে। তার দেহ ও বাড়ি তল্লাশি করে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell