মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১০, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর শ্যামপুরে পারিবারিক কলহের জের ধরে সেতু রানী ঘোষ (২৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সেতু রানী মুন্সিগঞ্জ জেলার শিবু ঘোষের মেয়ে। বর্তমানে শ্যামপুরের হরিচরণ রোডের ৪১/২ নম্বর বাসার তৃতীয় তলায় থাকতেন। তিনি এক মেয়ের জননী ছিলেন।

রোববার (৯ জানুয়ারি) দিনগত রাতে শ্যামপুর হরিচরণ রোডের ৪১/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সায়ন ঘোষ জানান, আট বছর আগে তার বোনের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে বোনের স্বামী অমিত ঘোষসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এ নিয়ে সেতু রানী গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করেন তিনি। রোববার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয় সেতু। পরে তাকে অচেতন অবস্থায় স্বামী অমিত ঘোষ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell