বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৭
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

পিস্তল, ককটেল,পেট্রোল বোমা সহ রূপগঞ্জে চার ছাত্রদল নেতা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২৩, ২:৪১ পূর্বাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

পিস্তল, ককটেল,পেট্রোল বোমা সহ রূপগঞ্জে চার ছাত্রদল নেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ মহাসড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিস্তল, ককটেল, পেট্রোল বোমাসহ চার ছাত্রদল নেতাকে গতকাল ৬ নভেম্বর সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বেলদী গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুলতান মাহমুদ(৩২), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ছোনাবো গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মাসুদুর রহমান(২৮), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও ভুলতার মঞ্জুরী খোদার ছেলে আরিফ বিল্লাহ আলিফ(২৫) ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ও চোপাইর গ্রামের রিপন শেখের ছেলে তাওহীদুল ইসলাম(১৯)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম বাদী হয়ে ৮ জণকে আসামী করে বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell