শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

পুরুষ প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নৌকায় সোনিতার লড়াই।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
  • ২২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়া সোনিতা নাছরিন নামে এক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়ছেন সাত পুরুষ প্রার্থী। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী সোনিতা নাছরিন।

তিনিও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

 

সাত পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে সোনিতা নাছরিন চমক দেখাতে পারবেন বলে প্রত্যাশা ভোটারদের।

এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী সাত চেয়ারম্যান প্রার্থী হলেন, আজাহার আলী পাইকাড়, আলেক উদ্দিন মন্ডল, নবাব আলী মন্ডল, রুহুল আমিন, জহুরুল ইসলাম, জাকির হোসেন ও শাহদৎ হোসেন।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়,  পুরুষ প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে সোনিতা নাছরিন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে নানা কৌশল অবলম্বন করে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়ার আশ্বাসই তার বড় শক্তি।

এদিকে, ভোটারদের সাথে কথা বলে জানা গেছে- সমাজে নারীদের বিষয়ে এখনো একটি ধারণা প্রচলিত, সেটা হলো নারীরা সাধারণত দুর্নীতি বা অনিয়ম থেকে দূরে থাকেন। তারা যে প্রতিশ্রুতিগুলো দেন, তা পালনের চেষ্টাও করে। কাজেই একজন নারী প্রার্থীর দুর্নীতিবাজ বা প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়ার আশঙ্কা কম থাকে। ফলে নারী প্রার্থীকে দিয়ে সমাজের উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে এলাকার ভোটাররা বিশ্বাস করে।

চেয়ারম্যান প্রার্থী সোনিতা নাছরিন বলেন, নারী প্রার্থী হিসেবে নারীরা তো আমার পেছনে একাট্টা হয়েছেন, পুরুষ ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাদ্দেক আলী বলেন, এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার নিমগাছি ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৯৬জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৭১ জন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell