শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

পুলিশের দুটি পিকআপকে বাসের ধাক্কা, ২০ সদস্য আহত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
  • ৫০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রামে শিল্প পুলিশের দুটি পিকআপকে ধাক্কা দিয়েছে সিটি সার্ভিসের একটি বেপরোয়া বাস। এতে শিল্প পুলিশের অন্তত ২০ সদস্য আহত হয়েছেন। তারা প্যারেড শেষ করে ফিরছিলেন।

শনিবার (২১ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা একে খান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী-হালিশহর এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শিল্পী রানী দেবনাথ বলেন, প্যারেড শেষ করে তিনটি পিকআপে শিল্প পুলিশের ৩৯ সদস্য ফিরছিলেন। দুটি পিকআপ মূল সড়কে ওঠার সময় সিটি সার্ভিসের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এসময় দুই পিকআপে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত হন। তাদের কারও মাথা ফেটেছে, কারও কোমর ভেঙেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন।

তিনি আরও বলেন, প্রথমে তাদের উদ্ধার করে দামপাড়া পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ১৩ জনকে সেখানে নেওয়া হয়েছে। তাদের মধ্যে শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম(২৩), মানিক (২৪), সজিব(২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬) ও জসিমকে(২৩) ২৪ নম্বর ওয়ার্ডে; জান্নাত (২২) নামের একজনকে ২৬ নম্বর ওয়ার্ডে এবং রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদকে (২৩) ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, শনিবার দুপুরে শিল্প পুলিশের ১৩ সদস্যকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পিকআপে শিল্প পুলিশের সদস্যরা যাওয়ার সময় সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে চলাচলকারী একটি বাস ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell