বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৬
শিরোনামঃ
ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় নারীসহ গ্রেফতার ৬

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
  • ২০৪ ০৯ বার দেখা হয়েছে

 

পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় নারীসহ গ্রেফতার ৬

রাজশাহী নগরীতে পুলিশের পোশাক পরে পুলিশের নেতিবাচক টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ছয় টিকটকারকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরী গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রাহাত আলীর ছেলে রওনক বিশ্বাস (২৩), নগরীর পবা থানার আয়নাল হকের ছেলে মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার মৃত মনছুর রহমানের ছেলে আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার আব্দুর রাজ্জাকের ছেলে সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া সদর থানার মঞ্জুর হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও পাবনা ঈশ্বরদী থানার আবদুল মান্নানের মেয়ে আয়েশা সিদ্দিকা (২২)।

শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোশাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার জন্য টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করছিলেন। এসময় তাদের আটক করা হয়। তাদের পুলিশের পোশাক পরার কারণ জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

পরে তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell