বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৬
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

পুলিশ কর্মকর্তা স্ত্রীকে মারধর,ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২৩, ১০:০৮ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

পুলিশ কর্মকর্তা স্ত্রীকে মারধর,ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার

 

সোমবার (১ মে) দুপুরে নাচোল পৌর এলাকার চেয়ারম্যান পাড়া মহল্লায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা স্ত্রীকে মারধরের মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে দুপুর ১২টার দিকে যৌতুকসহ নানা বিষয় নিয়ে হেলাল তার স্ত্রী নাসরিন আক্তারকে মারধর করেন। পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে নাসরিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় হেলালকে আটক করা হয়।

নাসরিন আক্তার রাজশাহীর বাঘা থানায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে নাচোল থানায় কর্মরত ছিলেন নাসরিন আক্তার। সেই সুবাদে পরিচয় হয় চেয়ারম্যান পাড়ার হেলাল উদ্দিনের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। সম্প্রতি ছুটি নিয়ে স্বামী হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন নাসরিন আক্তার। এরপর থেকেই যৌতুকসহ নানা বিষয় নিয়ে তাকে নির্যাতন করতেন হেলাল উদ্দিন।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আহত নাসরিন থানায় মামলা করেছেন। ওই মামলায় দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell