শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি, নিয়ে যায় নগদ টাকা,কয়েক ভরি স্বর্ণালংকার ও মোবাইল 

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৪, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি, নিয়ে যায় নগদ টাকা,কয়েক ভরি স্বর্ণালংকার ও মোবাইল

যশোরের বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায় ডাকাতদল।

শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের দুই ভাই পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

এরমধ্যে বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়। আর পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।

বাড়ির মালিকরা জানান, শনিবার ভোরে ছয়টি মোটরসাইকেলে করে ১২-১৪ জন লোক তাদের বাড়ি আসে। ওই লোকদের কয়েকজনের গায়ে ডিবি পুলিশের পোশাকের মতো ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভিব্লু জ্যাকেট ছিল। সবার পরনে ছিল সাধারণ প্যান্ট। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস ছিল।

তারা প্রথমে বিশ্বনাথ দেবনাথের ঘরের সামনে এসে ডাকতে থাকে। এসময় তারা বলে, চট্টগ্রাম থেকে কিছু লোক অবৈধ অস্ত্র নিয়ে বাড়িতে রয়েছে। তারা থানা থেকে তল্লাশি করতে এসেছে। দরজা খুলে দিলে ঘর তল্লাশি করে চলে যাবে। না খুললে দরজা ভেঙ্গে ঢুকবে।

একপর্যায়ে দরজা খুলে দিলে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং পুলিশি কায়দায় বিভিন্ন কক্ষ তল্লাশি করতে থাকে। এসময় তাদের কয়েকজন পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে।

একপর্যায়ে তারা পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথকে প্লাস্টিকের লক দিয়ে দুই হাত আটকে দেয়। বাড়িতে থাকা বিশ্বনাথ দেবনাথের স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তাদের থেকে আলমারির চাবি নিয়ে নেয়। এরপর দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাণ্ডব। এভাবে ডাকাতি শেষে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

দেবপ্রসাদ দেবনাথ বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা থানায় অভিযোগ করেছি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell