সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ তিনজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
  • ১৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬৮৮টি ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম হেরোইন ও ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) রাত থেকে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত জেলার কামারখন্দ, রায়গঞ্জ ও বেলকুচিতে এসব অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা

আটক তিনজন হলেন- জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আলহাজ হোসেন (২৩), রায়গঞ্জ উপজেলার কয়ড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২) ও এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত মোস্তফা সরকারের ছেলে মো. শহিদুল (৩৯)।

দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প জানায়,  সকাল ১১টার দিকে কামারখন্দ থানার চৈরগাঁতী আফসাগাড়া বিলে অভিযান চালিয়ে ২৮৫টি ইয়াবা ট্যাবলেটসহ আলহাজকে আটক করা হয়। এর আগে ভোরে রায়গঞ্জ উপজেলার কয়ড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও তিনটি ইয়াবা ট্যাবলেটসহ রাজ্জাককে আটক করা হয়। আটকদের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বেলকুচি উপজেলার মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় শহিদুলের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell