সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৮
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানবিক সমাজ গঠন করুন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৭, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
  • ১২৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানবিক সমাজ গঠন করুন

নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ। শুক্রবার (৭ মার্চ) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা তত্বাবধান জোন—৩ শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তত্বাবধান জোন—৩ এর পরিচালক ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

 

দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামের হাদিস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভঁুইয়া। এতে আরও বক্তব্য রাখেন জোন—৩ এর সহকারী পরিচালক ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, উপশহর—২ এর নায়েবে আমীর ড. ছাবের আহমদ, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামী শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

 

দেশে আইনের শাসন, বাকস্বাধীনতা, ইসলামী আইন বাস্তবায়ন এসব বিষয়ে বর্তমান সরকারকে সময়োপযোগী সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, রমজানে আল্লাহর ভীতি, মানবকল্যাণ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার চর্চা করতে হবে। সিয়াম ছাড়া অন্য ইবাদাত তাকওয়া সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে যেমন নামাজের মাধ্যমে মানুষকে দেখানোর সুযোগ রয়েছে, জাকাতের মাধ্যমে মানুষ দেখতে পায়, অন্তত যাকে জাকাত দেয়া হল সে তো জানতে পারে। রোজা কারো জন্য নয়, এটি একমাত্র আল্লাহর জন্য ফরজ করা হয়েছে। তিনিই এর প্রতিদান দিবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell