রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

প্রেমিক কর্তৃক প্রেমিকা অপহরণ,৪০ দিন পর উদ্ধার করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ
  • ৪৫৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ; সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- নরসিংদীতে অপহরণের ৪০দিন পর প্রেমিক কর্তৃক অপহৃত কিশোরী প্রেমিকাকে উদ্ধার করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),সোমবার (০৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (০৬ জুলাই) কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে আদালতে সোপর্দ করেছে পিবিআই। এর আগে কিশোরী অপহরণের ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে নরসিংদীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, সম্প্রতি পরিবারের অনুমতি ছাড়াই নরসিংদীর মনোহরদীর নোয়াদিয়া এলাকার রাশেদের সাথে প্রেম গঠিত কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই এলাকার কিশোরী সামিয়া আক্তার (১৬)। পরবর্তীতে পারিবারিকভাবে তার মিমাংশা হলেও সন্তুষ্ট হয়নি প্রেমিক রাশেদ। এরই প্রেক্ষিতে গত ২৬ মে সন্ধ্যায় একই এলাকায় বাড়ির পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওৎপেতে থাকা রাশেদসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় সামিয়াকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অপহরণ করা হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোন সন্ধান না পাওয়ায় সামিয়ার বড় ভাই বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো: নাসিম জানান, পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর-নরসিংদীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোহরদী উপজেলার নোয়াদিয়ার একটি বন্ধ ঘর থেকে সামিয়াকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরসহ বাকী কার্যক্রম আদালতের নির্দেশে সম্পন্ন করা হবে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell