বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

প্রেমের জেরে নেত্রকোনার মিস্ত্রিকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

 

 

প্রেমের জেরে নেত্রকোনার মিস্ত্রিকে কুপিয়ে জখম

ত্রিভুজ প্রেমের জেরে নেত্রকোনার মোহনগঞ্জে শাহানুর মিয়া (১৮) নামের এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১ মে) বিকেলে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর শেখবাড়ির পাশে শিয়ালজানি খালের পাড়ে এ ঘটনা ঘটে।

শাহানুর মিয়া জেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মঞ্জিল খানের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি।

অভিযুক্ত যুবকের নাম মারুফ আহমেদ। তার বাড়ি মোহনগঞ্জ পৌরশহরে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মেয়েকে পছন্দ করেন টাইলস মিস্ত্রি শাহানুর মিয়া ও অটোরিকশাচালক মারুফ আহমেদ। এনিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ ঘটনার জেরে রোববার রাতে শাহানুরকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন মারুফ ও তার বন্ধুরা।

আহত শাহানুরের বড় ভাই হাদিছ মিয়া বলেন, ‘মোহনগঞ্জের মারুফ নামের এক অটোচালক শাহানুরকে ডেকে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে। তার মাথা ও হাতে ৫-৬টি কোপ লেগেছে। বর্তমানে সে মমেকে ভর্তি রয়েছে। তবে কী কারণে শাহানুরকে কুপিয়েছে তা জানি না। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

শাহানুরের বন্ধু ধর্মপাশা উপজেলার মো. ইজাজুল বলেন, ‘মারুফের সঙ্গে শাহানুরের কী দ্বন্দ্ব তা জানা নেই। তবে রোববার সারাদিন সে আমার সঙ্গেই ছিল। রাতে মোহনগঞ্জে আসার পর মারুফ তাকে দেখা করার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় শাহানুর নিজের গায়ের শার্ট দিয়ে ক্ষতস্থান বেঁধে সড়কে উঠে আমাদের কল দেয়। দ্রুত তাকে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান বলেন, ‘শুনেছি দুজন এক মেয়েকে পছন্দ করতেন। সেই দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell