শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২০
শিরোনামঃ
অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা

ফজরের নামাজ পড়ে ঘরে এসেই স্বামী দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে জখম।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৯, ২০২১, ২:১৩ অপরাহ্ণ
  • ৬৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফজরের নামাজ পড়ে ঘরে এসেই স্বামী দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে জখম।

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়েব আলী ফকিরের মেয়ে। আটক মো. রফিকুল ইসলাম রফিক উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে চারটি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন বিবাহিত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আটক করা হয়েছে স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রফিক ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এসময় ঘরে থাকা তার মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেননি। পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell