শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫২
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

ফতুল্লায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে কেমিক্যালের গোডাউনে তালা মারার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুরে তাদের পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) সকালে মুসলিমনগর প্রেম রোডের ডিএস করপোরেশন টানবাজার শাখার গোডাউনে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তালা মেরে দেয়।

 

গ্রেপ্তার দুজন হলেন- ফতুল্লা পঞ্চবটী মুসলিমনগর প্রেম রোড এলাকার গাফ্ফার (৩৫) ও জামাল মোল্লা (৫০)।

এ ঘটনায় টানাবাজার ডিএস করপোরেশনের মালিক শারজাহান (৫৫) বাদী হয়ে গাফ্ফার, জামাল মোল্লা, আকাশ (৩০), শফিক (২০), মিলন (২১), তানভীর (২২), হৃদয় (২০), আপন (২০)-সহ আরও ৪-৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী শারজাহান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আকাশের নেতৃত্বে অভিযুক্ত সন্ত্রাসীরা প্রেমতলা রোডে তার কেমিক্যালের গোডাউনে এসে প্রভাবশালী এক নেতার নাম ভাঙিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় গোডাউনের নিরাপত্তারক্ষার দায়িত্বে থাকা আলকাছকে গোডাউন থেকে বের করে দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে বিষয়টির বিস্তারিত জেনে ফতুল্লা থানা পুলিশের দ্বারস্থ হন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, চাঁদার দাবিতে কেমিক্যালের গোডাউনে তালা মেরে দেওয়ার ঘটনায় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপর চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell