সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১০
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে  শাহজাহান খান বলেন, জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে  শাহজাহান খান বলেন, জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ফতুল্লার সস্তাপুরে স্ত্রী ডা. গোলশান আক্তার বানুর জানাজায় অংশ নেন তিনি।

এসময় শাহজাহান খান বলেন, ‌‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি। এখন নিয়মিত নামাজের পর কোরআন শরিফ পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দোষ করেননি। দেশের জন্য, দেশবাসীর জন্য সারাজীবন জেল খেটেছেন। আমিও কোনো দোষ করিনি। কাউকে মারিনি, হত্যা করিনি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই জেলখানায় কোরআন পড়া শিখেছি। মুক্তির পর আবারও জনসেবা করবো।’

শাহজানান খানের ছোট ভাই ফজলুল করিম খান জানান, গত ২৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ইফতার পার্টি থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে থেকেই তার স্ত্রী গোলশান আক্তার বানু নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার দুই ছেলে দেশের বাইরে থাকায় স্ত্রীর চিকিৎসা ও সেবাযত্ন করতেন শাহজাহান খান নিজেই।

শাহজাহান খান মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পরিবারের আবেদনে শাহজাহান খান প্যারোলে দুই ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন। তার স্ত্রীর দাফন শেষে ফের মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell