বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ফতুল্লায় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে গিয়ে আগুন, দোকান ঘর পুড়ে ছাই 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
  • ২৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফতুল্লায় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে গিয়ে আগুন, দোকান ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর দু’তলা সড়কের কাজ করার সময় মাটি কাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায়। এতে অনেক উঁচুতে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা টিনের নয়টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এজন্য গ্যাসের দুইটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে।

রোববার (১২ মে) সকাল সাড়ে ১১টায় ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে তিতাস গ্যাসের জরুরি ইউনিট এসে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ যাওয়া গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। আর ওই ফাটল থেকেই আগুনের সূত্রপাত। আমাদের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে কেউ হতাহত হয়নি। তবে টিনের একাধিক ঘর পুড়ে গেছে।

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে দুতলা সড়কের কাজ চলছে। এ কাজের ভেকু চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গেছে। এজন্য গ্যাসের দুইটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে। দ্রুত পাইপটি মেরামতের কাজ চলছে। এ কাজ শেষ হতে কত সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell