মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে কেরোসিন ঢেলে ফাতেমার শরীরে আগুন ধরিয়ে হত্যা-গৃহবধূর পরিবারের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৮, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ
  • ২৮২ ০৯ বার দেখা হয়েছে

 

ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে কেরোসিন ঢেলে ফাতেমার শরীরে আগুন ধরিয়ে হত্যা-গৃহবধূর পরিবারের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছিলেন ফাতেমা আক্তার। তবে গত ১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও তার স্বজনদের বিষয়টি জানাননি স্বামী আরিফ হোসেন।

রোববার (২৬ মার্চ) রাতে ফাতেমার মৃত্যুর পর সোমবার ভোরে তার পরিবার বিষয়টি জানতে পারে। আরিফ তার স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ফাতেমার পরিবারকে কিছু জানাননি বলে অভিযোগ স্বজনদের।

সোমবার বিকেলে ফাতেমার বড় ভাই মুন্না বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করে মরদেহ ময়নাতদন্ত করিয়েছেন। নিহত ফাতেমা আক্তার (৩২) ফতুল্লার দাপা ইদ্রাতপুর সর্দার বাড়ির মৃত মোসলে উদ্দিনের মেয়ে।

এর আগে গত ৯ মার্চ ফতুল্লার লালপুর কাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে ফাতেমা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। পরে গত রোববার রাতে তার মৃত্যু হয়।

ফাতেমার বড় ভাই মুন্না বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ার আলী আহম্মদের ছেলে আরিফ হোসেনের (৩৫) কাছে ১৫ বছর আগে ফাতেমাকে বিয়ে দিই। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে ফাতেমাকে নির্যাতন করতো স্বামী। তাদের সংসারের এক ছেলে ও এক মেয়ে আছে। সম্প্রতি ইজিবাইক কেনার জন্য এক লাখ টাকা ফাতেমার কাছে দাবি করেন আরিফ। সেই টাকা ফাতেমা দিতে পারেনি বলে তার ওপর নির্যাতন চালান আরিফ। বিষয়টি তাদের বাড়ির আশপাশের অনেকেই জানে।

তিনি আরও বলেন, যৌতুকের টাকা না পেয়ে কেরোসিন ঢেলে ফাতেমার শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে আরিফ ও তার পরিবারের লোকজন। বিষয়টি আশপাশের লোকজন দেখে ফেলায় ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আমাদের কাউকে কিছু জানায়নি। খবর পেয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গিয়ে মরদেহ শনাক্ত করে ময়নাতদন্ত করিয়েছি। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell